২ জুন ২০১৯ - ০৫:৩৯
মসুলে দায়েশের ৬ সন্ত্রাসী নিহত

ইরাকের মসুল প্রদেশের পশ্চিমাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৬ জন সদস্য নিহত হয়েছে।

(ABNA24.com) ইরাকের মসুল প্রদেশের পশ্চিমাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৬ জন সদস্য নিহত হয়েছে।

আজ ইরাকের এক নিরাপত্তা উৎস ঘোষণা করেছে, ইরাকের আল-সাক্বুর নামক গোয়েন্দা দল মসুলের পশ্চিমাঞ্চলীয় আয়াজিয়া অঞ্চলে এক অপারেশন চালিয়ে দায়েশের অন্তর্গত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে।

এই অপারেশনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৬ জন সদস্য নিহত হয়েছে।

এখনও পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য প্রকাশ হয়নি।




/129